রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
ফেনীতে র‌্যাবের অভিযানে যানবাহন চোরচক্রের মূলহোতা লিটন গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ১৪৪ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ফেনী সদর মডেল থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং আন্তঃজেলা সিএনজি চালিত যানবাহন ও মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য আব্দুল হান্নান ওরফে লিটন (৩১) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ফেনী সদর মডেল থানার চুরি মামলার প্রধান আসামী আব্দুল হান্নান ওরফে লিটন ফেনী পৌরসভার মিজান রোড এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ মে) রাত ২টা ৪৫ মিনিটের দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফেনী মডেল থানায় দায়েরকৃত চুরি মামলা নং-২৫/২৮৬, তারিখ ১০ মে ২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ সহ মোট ২০টির অধিক মামলা রয়েছে। তিনি একজন পেশাদার চোর এবং পূর্বেও একাধিকবার চুরি ও ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “আব্দুল হান্নান ওরফে লিটন দীর্ঘদিন ধরে আন্তঃজেলা যানবাহন চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে ফেনী থেকে গ্রেফতার করেছি।”

তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে ফাজিলপুর মুহুরী ব্রীজ পর্যন্ত এলাকায় সিএনজি ও মোটরসাইকেল চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

গ্রেফতারের পর তাকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ