সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র কংগ্রেশনাল প্রতিনিধি ও আইওএম কর্মকর্তারা
নুরুল ইসলাম বিজয় / ১৭৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সংকট ও চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেশনাল স্টাফ সদস্য এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গ্লোবাল অফিসের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বুধবার (২৮ মে) কক্সবাজার জেলার উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

আরআরআরসি অফিস সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস মারফির (ডেমোক্রেট-কনেকটিকাট) আইনবিষয়ক পরিচালক ও প্রধান পরামর্শদাতা মি. প্যাট-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি সকালে ক্যাম্প-০৮ ওয়েস্ট এবং ক্যাম্প-০৯ এলাকায় অবস্থিত বিভিন্ন সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন—সিনেটর টিম কেইনের উপদেষ্টা জে.সি. জেইন, সিনেটর মার্কলির উপদেষ্টা আওসান আল-ইরিয়ানি, কংগ্রেসম্যান মারিও ডিয়াজ-ব্যালার্টের সহকারী ভেনেসা স্কট, কংগ্রেসম্যান আুমি বেরার সহকারী শর্মা, আইওএম গ্লোবাল অফিসের পরিচালক মিশেল সিসন, উপপরিচালক মার্গট হেচট, বাংলাদেশে আইওএম-এর প্রধান ল্যান্স বোনো, উপপ্রধান নুসরাত গাজ্জালি এবং সাব-অফিস প্রধান পিটার কার্ন।

সূত্র জানায়, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত প্রতিনিধি দলটি ক্যাম্প-০৮ ওয়েস্ট-এর ব্লক H/29 এ অবস্থিত আইওএম পরিচালিত “অগ্নি প্রতিরোধী আশ্রয় পুনর্গঠন প্রকল্প” পরিদর্শন করেন। এ সময় আইওএম কর্মকর্তারা ছবি ও উপস্থাপনার মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরেন।

পরবর্তীতে তারা ক্যাম্প-০৯-এ অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করে বলে আরআরআরসি অফিস সূত্রে জানা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ