শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
চট্টগ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাকিব গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ১১৩ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

চট্টগ্রামের খুলশী থানায় দায়ের করা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকিবুল ইসলাম ওরফে সাকিব (২৬) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি সাকিবুল ইসলাম চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ২ জুন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে র‍্যাব-৭ এর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাকিব চট্টগ্রাম জেলার চকবাজার থানার হিরোমনি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মফিজুর রহমান।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ নভেম্বর খুলশী থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৩০ ধারায় সাকিবের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতার পরবর্তী সময়ে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ