শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে কিশোর অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, মানব পাচারকারী গ্রেফতার করেছে র‍্যাব-১৫
নুরুল ইসলাম বিজয় / ১৩১ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের টেকনাফে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই এক কিশোরকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

একই অভিযানে একজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ভিকটিমকে বিদেশে পাচারের উদ্দেশ্যে অপহরণ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, গত ১ জুন দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে ১৪ বছর বয়সী মো. জাহাঙ্গীর আলম নিখোঁজ হন। সে ওই এলাকার মো. ইসলামের ছেলে। ঘটনার পরদিন জাহাঙ্গীরের মা রহিমা খাতুন টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন রাতে র‍্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ গোদারবিল এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। অভিযানে মো. ইউনুস (৩২) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার পানছড়িপাড়ার মৃত অলি আহমদের ছেলে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইউনুস স্বীকার করেছে, সে এবং তার সহযোগীরা জাহাঙ্গীরকে বিদেশে পাচারের জন্য অপহরণ করেছিল। পরিকল্পিতভাবে ছেলেটিকে গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল।

ঘটনার পরিপ্রেক্ষিতে ৩ জুন টেকনাফ মডেল থানায় ইউনুসসহ জড়িতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭/৮/১০ ধারায় একটি মামলা (মামলা নং-০৯) রুজু করা হয়েছে।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত কিশোর এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ