সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা যৌথ চেকপোস্টে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
নুরুল ইসলাম বিজয় / ১৫৩ Time View
Update : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মাদক নির্মূলের লক্ষ্য নিয়ে কক্সবাজার রিজিওনের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বুধবার (৪ জুন) সকাল ১১টায় মরিচ্যা যৌথ চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়াস্থ কোর্টবাজার থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশীতে বিশেষভাবে লুকানো অবস্থায় গাড়ির সাউন্ড সিস্টেম থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। এই ঘটনায় একজন মাদক কারবারি মোঃ আবু ছিদ্দিক (৪২) নামে ব্যক্তি আটক হয়েছে।

বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, “মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি কঠোর ও একগুঁয়ে অবস্থান নিয়েছে। এই অভিযান মাদক নির্মূল কার্যক্রমে আমাদের অঙ্গীকারের প্রমাণ। আমরা ভবিষ্যতেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখব।

আটক মোঃ আবু ছিদ্দিক রামু থানার থোয়াইংগাকাটা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলেও প্রমাণের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ