শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
চট্টগ্রামে র‌্যাব-৭ এর পৃথক অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ১৯২ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

চট্টগ্রামের দুটি পৃথক অভিযানে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যোবায়ের (৩৯) এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আবুল বসর প্রকাশ হৃদয় (১৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনা করে ফটিকছড়ি ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পলাতক আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। র‌্যাব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করে যাচ্ছে।

র‌্যাব জানায়, বুধবার (৪ জুন) ভোররাত ৩:৫০ মিনিটে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যোবায়ের, পিতা-মুন্সি মিয়া, সাং-রায়পুর, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা নং-০২(১১)০৩, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে সকাল ৮:৪০ মিনিটে, ফেনী জেলার ফেনী সদর থানার মহিপাল কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আবুল বসর প্রকাশ হৃদয়, পিতা-আবুল হাশেম, সাং-আনন্দপুর, থানা-ফুলগাজী, জেলা-ফেনী, কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফেনী সদর থানার জিআর নং-২৯০/২০২১, ধারা ৩৪১/১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬/১১ পেনাল কোড-১৮৬০ অনুযায়ী মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে ফটিকছড়ি ও ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ