শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
চট্টগ্রামে র‌্যাব-৭ এর টানা অভিযানে ৫ হত্যা মামলার আসামীসহ ৮ জন গ্রেফতার, ২৭ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার
নুরুল ইসলাম বিজয় / ২৮৬ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

চট্টগ্রামে র‌্যাব-৭ এর একের পর এক সফল অভিযান চালিয়ে হত্যাসহ বিভিন্ন মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট আটজনকে গ্রেফতার করেছে। গত ৯ ও ১০ জুন চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বাকলিয়া, হালিশহর, বন্দর থানা এবং ফেনী সদর থানা এলাকায় চালানো পৃথক পাঁচটি অভিযানে এসব আসামীদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে চাঞ্চল্যকর বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার আসামীও রয়েছেন। হত্যামামলার আসামিদের গ্রেফতার প্রথম অভিযানে, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার হত্যা মামলার আসামী মোঃ সাকিব (২৭)–কে চট্টগ্রাম মেডিকেল কলেজের ২ নম্বর গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

দ্বিতীয় অভিযানে, লালমনিরহাটের কালিগঞ্জ থানার একটি হত্যা মামলার প্রধান আসামী মোছাঃ মনসুরা আক্তার মনি (২৬)-কে হালিশহর ঈদগাঁও এলাকা থেকে এবং একই মামলার ২ নম্বর আসামী মোছাঃ মাহফুজা আক্তার চাঁদনী (১৮)-কে হালিশহর আপন বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তৃতীয় অভিযানে, বরগুনার পাথরঘাটা থানার হত্যা মামলার পলাতক আসামী মোঃ হানিফ সিকদার (২৭)-কে বন্দর থানাধীন কলসীদিঘীর পাড় এলাকা থেকে আটক করা হয়।

চতুর্থ অভিযানে, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার ২০১৩ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রফিক (৩৮)-কে ফেনী শহরের জিরোপয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযান পঞ্চম অভিযানে, চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা ও ১৫৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—১. মোঃ ইউসুফ (২৭), কুমিল্লার মুরাদনগর থানার মুছাগাড়া এলাকার বাসিন্দা।২. মোঃ রমজান (২৮), চাঁদপুর সদর থানার ঢালী বাড়ী এলাকার বাসিন্দা।৩. মোঃ ইয়াছিন (২২), চট্টগ্রামের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ঘরের ভিতর থেকে বিশেষ কৌশলে রাখা ২৭ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন,“জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সবসময় সক্রিয় রয়েছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে থাকা হত্যা মামলার আসামীদের গ্রেফতার এবং মাদক নিয়ন্ত্রণে এই অভিযানগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতেও র‌্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ