বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে নিহত ৬ ভাইয়ের পরিবারের পাশে: ডিসি বিপ্লব সরকার
নিজস্ব প্রতিবেদক / ৩৬৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়া ৬ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম-বার, পিপিএম। নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন তিনি।

তেজগাঁওয়ের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। এই দুর্ঘটনা আমার মনে কঠিন দাগ কেটে গেছে। যারা চলে গেছেন তাদের তো আর ফেরানো যাবে না। তবে যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর এই সামান্য চেষ্টা। তাই নিজ উদ্যোগে কিছু অর্থ সহায়তা করেছি মাত্র।
ডিসি বিপ্লব বলেন, পুলিশে চাকরির পাশাপাশি মানবিকতার দায়িত্বও রয়েছে আমাদের। আমরা প্রত্যেকে চাই সড়কে যেন আর কোন মৃত্যুর ঘটনা না ঘটে। চালকদের সচেতন হওয়ারও পরামর্শ দেন ডিসি বিপ্লব।

চকরিয়া থানা পুলিশ ডিসি বিপ্লব কুমারের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। সাত পরিবারের মাঝে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা পৃথকভাবে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে মৃত বাবার শ্রাদ্ধের প্রস্তুতি শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাত ভাই ও দুই বোন এই দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই চার ভাই মারা যান।
পিকআপ গাড়ি চাপা দেয়ার পর গুরুতর অবস্থায় দুই ভাইকে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। কিন্তু চার ভাইয়ের মরদেহ দাহ শেষ হওয়ার আগে হাসপাতালে পাঠানো আহত আরো এক ভাইয়ের মৃত্যুর খবর আসে। সবশেষ ২২ ফেব্রুয়ারি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরেক ভাই রক্তিম শীলও মারা যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ