বাংলাদেশ-মায়ানমার সীমান্তরক্ষা ও মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সফল অভিযান পরিচালনা করে দুই জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মোঃ আব্দুল মান্নান (১৯) ও নূর মোহাম্মদ (৩৩) নামে দুই আসামীর কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। ধৃতরা আপন দুই ভাই বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা কুমিল্লা থেকে গাঁজা ক্রয় করে টেকনাফে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভোরে ইমামের ডেইল চেকপোস্টে তল্লাশিকালে ৬ কেজি গাঁজাসহ আপন দুই ভাই আটক করা হয়েছে। বিজিবির “মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উক্ত ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।