বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণে ইউএসএইড’র প্রতিনিধি দল
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। স্বাস্থ্যসেবা কার্যক্রম, মানবিক সহায়তা এবং চলমান সংকটের বাস্তবচিত্র সরেজমিনে পর্যবেক্ষণই ছিল এ সফরের মূল উদ্দেশ্য।

রবিবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিনিধি দলটি ক্যাম্প-১১ এর বি/০৫ ব্লকে অবস্থিত আন্তর্জাতিক রেসকিউ কমিটি (IRC) পরিচালিত হাসপাতালে প্রবেশ করেন। সেখানে তারা হাসপাতালের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা গ্রহণকারী রোহিঙ্গা নারী, শিশু ও রোগীদের অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নেন।

প্রতিনিধি দলে ছিলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড-এর প্রোগ্রাম অফিস পরিচালক বেলিয়েন তাডেসে, জ্যেষ্ঠ মানবিক উপদেষ্টা (মানবিক সহায়তা বিভাগ) লিন্ডসে হারনিশ, ও জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ (মানবিক সহায়তা বিভাগ) ফারাহ নাজ লাকি।

ক্যাম্প সুত্রে জানা যায়, তারা প্রায় ১৫ মিনিটের এ পর্যবেক্ষণে প্রতিনিধি দল হাসপাতালের বহির্বিভাগ, প্রসূতি ও শিশু ওয়ার্ড, ওষুধ বিতরণ কক্ষসহ সার্বিক চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। তারা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জানতে চান—বর্তমান স্বাস্থ্যসেবা কাঠামো কতটা কার্যকরভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে পারছে।

আইআরসি প্রতিনিধিরা এ সময় জানান, প্রতিদিন শত শত রোগী এখানে চিকিৎসাসেবা নিতে আসেন, যার বড় অংশ নারী ও শিশু। রোগীর চাপে চিকিৎসা প্রদানের সক্ষমতা কমে যাচ্ছে এবং অবকাঠামোগত সহায়তার প্রয়োজন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ