বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক এনজিওর পানির ট্যাংক ধ্বসে ৪ রোহিঙ্গা আহত দুটি সেল্টার ক্ষতিগ্রস্ত
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকার সি/২ ব্লকে ব্র্যাক এনজিওর ৮০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে চারজন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন এবং দুটি সেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, ট্যাংকটি হঠাৎ ভেঙে পড়ে আশেপাশের রোহিঙ্গারা ও স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে আহত চারজনকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ব্র্যাক হাসপাতাল থেকে উখিয়া হাসপাতালে রেফার্ড করা হয়।

আহতরা হলেন, ক্যাম্প-১ ওয়েস্টের সি-১ ব্লকের সুলতান আহমদের ছেলে জালাল আহমেদ (৭৯), আব্বাস আলীর মেয়ে গুলতাজ বেগম (৫৯), মুক্তার আহমদের মেয়ে রহিমা খাতুন (৩০) ও রোয়েদা খাতুন।

আরআরআরসি সূত্রে জানা যায়, ঘটনার পরপরই ক্যাম্প প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ