শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৩৩ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হলো টাস্কফোর্স কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

বুধবার (১৮ জুন) সকাল ১০টায় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী এর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা কৃষি অফিসার এস এম নাসিম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ নাসরিন জেবিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আলম, উখিয়া থানা এসআই (নিঃ) সৌরভ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “তামাক একটি নীরব ঘাতক। তামাকজনিত রোগে প্রতি বছর হাজারো মানুষ মারা যাচ্ছে। তামাকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। বিদ্যালয়, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, যানবাহনসহ সকল পাবলিক স্থানে তামাকজাত দ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বলেন, “উপজেলা প্রশাসন তামাক নিয়ন্ত্রণে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জিরো টলারেন্স দেখানো হবে।” তিনি আরও বলেন, “সব সেক্টরের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি স্বাস্থ্যসম্মত, তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে।

আলোচনাসভা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ