রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
জনগণের আস্থা অর্জনই পুলিশের বড় সফলতা’ উখিয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২০২ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

পুলিশি সেবার মান আরও উন্নত করতে উখিয়া থানা পরিদর্শনে কক্সবাজারের পুলিশ সুপার জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় অর্জন- এসপি সাইফউদ্দীন শাহীন

বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া থানা প্রাঙ্গণে পৌঁছান এবং থানা পরিদর্শন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। এসময় তিনি থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি থানার নথিপত্র ব্যবস্থাপনা, মামলা তদন্তের গতি ও মান, অভিযোগ নিষ্পত্তি পদ্ধতি, ওয়ারেন্ট তামিলের অগ্রগতি, বিট পুলিশিং কার্যক্রমসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

থানায় জনবান্ধব সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে পুলিশ সুপার বলেন, “পুলিশ হতে হবে জনগণের বন্ধু ও আস্থার প্রতীক। নিরবচ্ছিন্ন দায়িত্বপালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই পুলিশের সবচেয়ে বড় অর্জন। কোনো অবহেলা, দুর্ব্যবহার বা অনিয়ম বরদাশত করা হবে না।” তিনি ফোর্সদের উদ্দেশে বলেন, “নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে থানার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুহাম্মদ আরিফ হোছাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসির উদ্দীন,সহকারী উপ-পরিদর্শক (এএসআই), কনস্টেবলসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

পরিদর্শন শেষে পুলিশ সুপার উখিয়া থানার পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং থানার কর্মপরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি অফিসারদের প্রতি জনগণের সঙ্গে সদাচরণ বজায় রেখে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ