সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
ঘুমধুম নয়াপাড়া খালে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক / ১২৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকার নাফ নদীর একটি শাখা খালের কাদামাটির মধ্যে হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় জনসাধারণ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে লাশটি প্রথম দেখতে পান আশপাশের লোকজন। ঘটনাটি ঘটে কক্সবাজার রিজিয়নের ৩৪ বিজিবির আওতাধীন ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়। খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে লাশ উদ্ধারের প্রস্তুতি গ্রহণ করে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। নিহতের দুই হাত সামনের দিকে মোড়ানো অবস্থায় বাঁধা ছিল। তার মুখমণ্ডল, চোখ ও মাথায় ধারালো অস্ত্র বা কোনো ভারী বস্তু দ্বারা আঘাতের চিহ্ন এবং তাজা রক্ত দেখা গেছে। লাশটি আংশিকভাবে কাদার মধ্যে ঢাকা ছিল। তার পরনে গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) জাফর ইকবাল জানান, লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, ভোররাতের কোনো এক সময় তাকে নির্মমভাবে হত্যা করে খালের পাশে ফেলে রাখা হয়েছে। ঘটনার উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যথাযথ প্রক্রিয়ায় হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ