শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
নুরুল ইসলাম বিজয় / ১৪৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিশ্ব শরণার্থী দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১২ এবং ক্যাম্প-১-এ আলোচনা সভা ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা জনগণের প্রত্যাবাসন, মানবাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে আয়োজিত এসব কর্মসূচি সুসম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়া উপজেলার ক্যাম্প-১২ এর জি/৪ ব্লকে আল হেরা জামে মসজিদে Rohingya Committee for Peace and Repatriation (RCPR) এর উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার দিল মোহাম্মদ।

সভায় আরও উপস্থিত ছিলেন হাফেজ এফজো রহমান, মাস্টার রফিক, মুফতি মোহাম্মদ জুবায়ের, হেড মাঝি, সাব মাঝি, শিক্ষক, ইমামসহ বিভিন্ন রোহিঙ্গা প্রতিনিধি।

বক্তারা বলেন, রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। একইসঙ্গে ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এছাড়া দুপুরে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-১ এর সি-ব্লকে অবস্থিত রিফিউজি ফুটবল মাঠ এলাকায় বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস আরমান। আরও উপস্থিত ছিলেন কুতুপালং ক্যাম্প চেয়ারম্যান মাজেদ আব্দুল্লাহ, ক্যাম্পের মসজিদের ইমাম হুজুর জুবায়ের, শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় রোহিঙ্গা নেতৃবৃন্দ।

সমাবেশে ২০১৭ সালের রোহিঙ্গা গণহত্যার বিচার, মানবাধিকার সুরক্ষা ও প্রত্যাবাসনের দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, “আমরা বিচার চাই, আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই।”

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান, “বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত আলোচনা সভা ও সমাবেশে আমাদের নিরাপত্তা টিম সতর্ক অবস্থানে ছিল। পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক এবং কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল না। রোহিঙ্গা জনগণের সচেতনতামূলক এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ