শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
পালংখালীতে ডাম্প ট্রাকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক / ১৪৪ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোহাম্মদ নিশাদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পালংখালী গ্রামের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।দুর্ঘটনার পর চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক এসে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ