শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
হোয়াইক্যং চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে ৯ হাজার ৮শ পিস ইয়াবা সহ দুইজন আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১১৬ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলায় হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি’র সদস্যরা। এসময় দুই মাদক পাচারকারীকে আটক এবং বাসটিকে জব্দ করা হয়।

বুধবার (২৪ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি টহল দল রুটিন তল্লাশিকালে হোয়াইক্যং চেকপোস্টে এই অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে মোট ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলার পাল্লান পাড়ার মৃত হাছন আলীর ছেলে শাকের মিয়া (৪২) এবং একই এলাকার সফি উল্লাহর ছেলে আবদুর রহমান (২০)। বিজিবি সদস্যরা ইয়াবা পাচার কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “মাদক কারবারিরা নানা কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করলেও বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত এলাকাসমূহে টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ