শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে ৪ হাজার ইয়াবাসহ মিনি বাস ও চালক আটক
নুরুল ইসলাম বিজয় / ১৪৭ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ইমামের ডেইল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ একটি যাত্রীবাহী মিনি বাস ও একজন মাদককারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বুধবার (২৫ জুন) সাড়ে ৩টার দিকে, উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ‘নীল দরিয়া’ নামক টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী মিনি বাস চেকপোস্ট অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসটির ইঞ্জিন কভারের নিচে কালো টেপ মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে বাসচালক মোঃ রুবেল (৩৭), কক্সবাজার সদর সুজাউ সওদাগর পাড়া এলাকার মৃত নবী হোসেন, স্বীকার করেন—তিনি ইয়াবাগুলো অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি পূর্বেও এই বাহন ব্যবহার করে মাদক পাচার করে আসছিলেন। উদ্ধারকৃত পোটলায় গণনা করে মোট ৪,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।মাদক পরিবহনে ব্যবহৃত মিনি বাসটিও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা তৎপরতা বাড়াই এবং কক্সবাজারগামী মিনি বাসটি তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করি। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত যানবাহন আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ