শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কুতুপালং থেকে যাওয়ার পথে মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ যুবক আটক
নুরুল ইসলাম বিজয় / ১৬০ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজার-মিয়ানমার সীমান্তে মাদক চোরাচালান রোধে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর টহল সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছে।

শনিবার (২৮ জুন) দুপুরে কক্সবাজার জেলার রামু থানাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এক অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ৫ হাজার ১শ’ ৪০ পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।

বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে চেকপোস্টের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশিকালে কুতুপালং হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় বাসে থাকা এক সন্দেহভাজন যাত্রী মোঃ শামীম (২৩), রাজশাহীর বেলপুকুর উপজেলার বানেশ্বর পুচিয়া এলাকার মোঃ মনসুর হোসেনের ছেলেকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে তাকে তল্লাশি করা হয়। পরে তার শরীরের বিভিন্ন অংশে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ৫ হাজার ১শ’ ৪০ পিস বার্মিজ ইয়াবা, যার বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ ৪২ হাজার টাকা।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানায়, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ