শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা চেকপোস্টে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক করলো রামু বিজিবি
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৪২ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সুনাম কুড়ানো রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) আবারও প্রমাণ করলো—বাংলাদেশ সীমান্তে মাদকের ঠাঁই নেই। মরিচ্যা যৌথ চেকপোস্টে চোরাকারবারীদের কৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে তারা।

শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টায় হোয়াইক্যং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি দেখতে সন্দেহ হলে চেকপোস্টে থামানো হয়। তল্লাশিতে পাওয়া যায় ইয়াবার বিশাল চালান। আটককৃত ব্যক্তি- আবু হেনা মোস্তফা জোহান (২৬), টেকনাফের হোয়াইক্যং উত্তর হ্নীলা এলাকার নুরুল আবছার। প্রাথমিকভাবে অস্বীকার করলেও, পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ১০,০০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন- আজকে ৩০ লক্ষ টাকার ১০ হাজার ইয়াবা সহ একজন আটক করা হয়েছে। তিনি আরও বলেন“মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। সীমান্তে মাদক চোরাচালান রোধে ৩০ বিজিবি সর্বদা সজাগ ও সাহসী। প্রতিটি অভিযান আমাদের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন।”

রামু ব্যাটালিয়নের এমন নিরলস প্রচেষ্টা সীমান্ত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যুব সমাজকে রক্ষা করতেও অনন্য ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ