শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা যৌথ চেকপোস্টে প্রাইভেট কারে মিললো ৫৬০০ পিস ইয়াবাসহ চট্টগ্রামের যুবক আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১২৭ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মাদক চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজার জেলার রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে এক সফল অভিযান পরিচালনা করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবির তৎপরতায় চট্টগ্রাম জেলার এক যুবককে মাদক পরিবহনের অভিযোগে হাতে-নাতে আটক করা হয়।

রবিবার (২৯ জুন) দুপুর দেড় টার দিকে রামু ব্যাটালিয়নের আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে টহলরত বিজিবি সদস্যরা উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামান। গাড়ির চালক আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে মাদকের বিষয়টি অস্বীকার করে।

পরে বিজিবির সদস্যরা গাড়িটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করলে, ড্যাশবোর্ডের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫৬০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত হলেন, মোঃ রহিম উল্লাহ রনি (৩০), চট্টগ্রামের মীরসরাই, সরকারতালু ছত্তরুয় এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা। চোরাকারবারিরা অত্যন্ত কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে সীমান্ত অতিক্রম করে কক্সবাজার হয়ে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করার চেষ্টা করছিল। তবে বিজিবির গোয়েন্দা তথ্য ও কঠোর তল্লাশির ফলে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।

এ বিষয়ে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন- “সীমান্ত নিরাপত্তা ও দেশের যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার জন্য আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে।” তিনি আরও জানান, আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ