সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
নাইক্ষ্যংছড়ি সীমান্তের কাটাপাহাড়ে ৯,৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে ১১ বিজিবি
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২২৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯,৬২০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৯ জুন) বিকেলে লেম্বুছড়ি সীমান্ত এলাকায় ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার-৫০/২ এস থেকে আনুমানিক ১৫০ গজ এবং শূন্য লাইন থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কাটাপাহাড়’ নামক এলাকা (জিআর-৩৫৫৭১৩ এমএস ৮৪সি/৭) থেকে মালিকবিহীন অবস্থায় ইয়াবার বিশাল এই চালান জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং পরে সন্দেহভাজন একটি স্থানে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবাগুলো মালিকবিহীন অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও আমাদের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

জব্দকৃত ইয়াবা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাটালিয়ন সদরে জমা দিয়ে পরবর্তীতে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ