সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রেজুখাল চেকপোস্টে অটোরিকশা থামিয়ে ২ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৯৮ Time View
Update : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কক্সবাজারের মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে বিজিবির নিয়মিত অভিযানে ইয়াবাসহ দুই জন আটক হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৩৪ বিজিবি।

আটককৃতরা হলেন- টেকনাফের পৌরসভার বাজারপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে আয়াত উল্লাহ (২০), ও নতুন পল্লানপাড়া ওয়ালীবাদ এলাকার ফকির আহমেদের ছেলে মোঃ ইলিয়াছ (২২)।

বিজিবি সূত্র জানায়, দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুখাল চেকপোস্টের একটি নিয়মিত তল্লাশি দল মাদকবাহী একটি অটোরিকশা শনাক্ত করে। গাড়িটি থামিয়ে চালক ও যাত্রীর দেহ ও মালপত্র তল্লাশি করে তাদের নিকট থেকে ২,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পাচারে ব্যবহৃত ১টি অটোরিকশা এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এস এম খায়রুল আলম বলেন, আজকে দুপুরে অটোরিকশা তল্লাশি কালীন ২ হাজার ইয়াবা সহ দুই জন আটক করা হয়েছে। আমাদের প্রতিটি চেকপোস্টেই নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ইয়াবা ও অন্যান্য মাদক চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ অভিযান তারই অংশ। আটক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ