সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ভোরের আলো ফুটতেই মেরিন ড্রাইভে র‍্যাবের অভিযানে ১ লাখ ইয়াবাসহ দুইজন আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৯০ Time View
Update : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভে ভোরের আলো ফুটতে না ফুটতেই র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করেছে র‍্যাব-১৫।

রবিবার (৬ জুলাই) ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া এলাকায় র‍্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব সুত্রে জানা যায়, ভোর রাতে চৌকস দল মাদারবুনিয়ার চা দোকান থেকে ২৫০ ফুট দূরে ঝোপঝাড়ের ভিতরে লুকানো এক লক্ষ পিস ইয়াবা র‍্যাব সদস্যরা সফলভাবে উদ্ধার করে। এবং অভিযানে দুই মাদক চক্রের সদস্যকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় ইয়াবা পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটককৃতরা হলেন: কক্সবাজার সদরের উত্তর নুনিয়াছড়া এলাকার বাসিন্দা ও বর্তমানে ইনানী ছোট হাবিব পাড়ার বাদশা মিয়ার ছেলে মোঃ মনির (৩২) ও মাদারবুনিয়া এলাকার রশিদ আহমেদের ছেলে মঞ্জুর আলম (২৮)। তাদের কাছ থেকে এক লাখ ইয়াবা, ১টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, ভোর রাতে মাদারবুনিয়ার একটি ঝোপঝাড়ে অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।” আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় স্থানান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ