শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার মনখালীতে নিখোঁজ ইউপি সদস্য কামাল উদ্দিন দুর্জয়ের মরদেহ খালে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক / ২৩২ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিখোঁজ ইউপি সদস্য কামাল উদ্দিন দুর্জয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪৫ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার একটি খালের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা খালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে উখিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং তা কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন দুর্জয় গতকাল সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিখোঁজ হন। এরপর থেকে পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা ৪-৫ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করে, পরে মরদেহ খালে ফেলে রেখে যায়।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ