রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় র‌্যাবের অভিযানে একাধিক মামলার আসামি ইয়াবা মোস্তাক আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৫২ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকা থেকে হত্যা, অস্ত্র, মাদক ও অপহরণসহ একাধিক মামলার পলাতক আসামি মোস্তাক আহমদ ওরফে ‘ইয়াবা মোস্তাক’ (৪২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৫ জানায়, মোস্তাক আহমদের বিরুদ্ধে ডজন খানেক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। একাধিক চাঞ্চল্যকর অপরাধে জড়িত এই আসামির বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক কারবার ও অপহরণসহ গুরুতর অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত মোস্তাক আহমদ রামু থানার খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়া পালং গ্রামের মৃত আশরাফ মিয়ার ছেলে।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ