মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকটার চালকের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় রাজাপালং ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া জামতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ট্রাকটার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) আনুমানিক দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাহাব উদ্দিন (৩৮)। তিনি ওই এলাকার নুরুল বশরের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহাব উদ্দিন সকালে ট্রাকটার দিয়ে জমি চাষ করছিলেন। চাষ শেষ করে পাশের জমিতে যাওয়ার সময় জমির উপর পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে ট্রাকটার স্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিনের মৃত্যু যেন গোটা এলাকায় শোকের ছায়া নামিয়ে আনে। তিনি পেশায় একজন পেশাদার ট্রাকটার চালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে কৃষিকাজে নিয়োজিত ছিলেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিকভাবে বৈদ্যুতিক লাইনের অসতর্ক ব্যবস্থাপনাকেই দায়ী করা হচ্ছে।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ