রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ বৃদ্ধ আটক
নিজস্ব প্রতিবেদক / ২৫১ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাদকবিরোধী অভিযানে এক বৃদ্ধ পাচারকারীর কাছ থেকে মলদ্বারে লুকানো অবস্থায় ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী ‘নীল দরিয়া’ নামক একটি মিনিবাসে তল্লাশির সময় সন্দেহভাজন হিসেবে হাসান আলীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন- টেকনাফ উপজেলার মন্ডলপাড়া এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে হাসান আলী (৬৫)।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার মলদ্বারে ইয়াবা লুকানো রয়েছে। পরে তার মলদ্বার থেকে দুটি লাল রঙের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয়। গণনা করে প্যাকেট দুটিতে মোট ২,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে টেকনাফ থেকে ইয়াবা কিনে কক্সবাজারে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ