সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ডাকাতের স্বর্গরাজ্যে বিজিবির সশস্ত্র অভিযানে, আস্তানা থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২২৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দীর্ঘদিন ধরে ডাকাতদের ‘অঘোষিত দুর্গ’ হিসেবে পরিচিত কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী গহীন পাহাড়ে এক অভিযানে ডাকাত দলের একটি আস্তানা উচ্ছেদ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহীন পাহাড়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি’র নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গীখালীর গহীন পাহাড়ে ডাকাত দলের একটি আস্তানা শনাক্ত করা হয়। এরপর পরিকল্পিতভাবে টহল দল অভিযানে অংশ নেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গহীন জঙ্গলের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত আস্তানা থেকে ১টি বিদেশী রিভলভার, ২১ রাউন্ড রিভলভারের গুলি, ১টি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), ৩ রাউন্ড বন্দুকের ছরাগুলি, ৫টি বন্দুকের খালি খোসা, ১টি এলজি, ১টি ওয়ান শুটার পিস্তল, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ১টি লং বডির ক্রিচ, ২টি লম্বা রামদা উদ্ধার করা হয়।

এ বিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের একটি সক্রিয় আস্তানা উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছি। এই ধরনের অপরাধীচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মালিকানা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এসব আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, এই গহীন অঞ্চলে দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন অপরাধ, অপহরণ, সশস্ত্র দস্যুতা এবং মাদকের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। তবে বিজিবির এই অভিযান এলাকার মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ