রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে প্রশাসনের অভিযান ডাকাত নবী হোসেনের অবৈধ স্থাপনা উচ্ছেদ
নুরুল ইসলাম বিজয় / ২৬১ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজার জেলার উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৮ ইস্টে কুখ্যাত সন্ত্রাসী নবী হোসেনের অবৈধভাবে নির্মিত একটি স্থায়ী ঘর উচ্ছেদ করেছে প্রশাসন।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বি-৪১ ব্লকে নির্মিত সেমি-পাকা এই ঘর উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প ইনচার্জ (সিআইসি) গাজী শরিফুল হাসান। সেনাবাহিনী ও এপিবিএন’র যৌথ সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ঘরটির এক পাশে নির্মিত দেয়াল ও ভিতরের কংক্রিটের তাক ভেঙে ফেলা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম পর্যায়ের উচ্ছেদ কার্যক্রম বিকেলে শেষ হলেও ঘরটি পুরোপুরি ভেঙে নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নবী হোসেন দীর্ঘদিন ধরে ক্যাম্পে আধিপত্য বিস্তার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার নেতৃত্বাধীন গ্রুপের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছিল।

অভিযান সম্পর্কে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) গাজী শরিফুল হাসান বলেন, “নবী হোসেন ক্যাম্পে দীর্ঘদিন ধরে একটি চক্র পরিচালনা করে আসছিল। তার অবৈধ প্রভাব প্রতিহত ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঘরটি উচ্ছেদের সিদ্ধান্ত নিই। এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।”

প্রসঙ্গত, ১৩ জুলাই সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ অভিযানে ক্যাম্প-১১ এলাকা থেকে নবী হোসেনের ৪ জন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ লক্ষ নগদ টাকা ও একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র (UZI সাব-মেশিনগান) উদ্ধার করা হয়।

উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং ক্যাম্প এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ