মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
সিএনজি চোরচক্রের মূলহোতা সাজাপ্রাপ্ত আসামী দুলাল মিয়া অবশেষে র‍্যাবের জালে
নিজস্ব প্রতিবেদক / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

চুরি মামলায় সশ্রম সাজাপ্রাপ্ত এবং ১০টির অধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ দুলাল মিয়াকে (৩০) ফেনীর মহিপাল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। দুলাল মিয়া দেশের বিভিন্ন জেলার সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় জড়িত এক সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ফেনী জেলার সোনাগাজী থানার একটি চুরি মামলায় (মামলা নম্বর-০৮, তারিখ: ২৪/১০/২০১৭, ধারা ৩৭৯, পেনাল কোড ১৮৬০) ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দুলাল মিয়া ফেনী সদর মডেল থানাধীন এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৯ জুলাই ২০২৫ ইং তারিখ সন্ধ্যা ১৭:৫০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনীর মহিপাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয় মোঃ দুলাল মিয়াকে। তার পিতা মৃত জুলফ মিয়া, গ্রাম সুজাপুর, থানা সোনাগাজী, জেলা ফেনী।

র‍্যাব-৭ জানায়, পরবর্তীতে সিডিএমএস যাচাই করে গ্রেফতারকৃত দুলাল মিয়ার বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর, সোনাগাজী ও ছাগলনাইয়া থানায় দায়েরকৃত চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে।

এ প্রসঙ্গে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “দুলাল মিয়া একজন কৌশলী ও পেশাদার অপরাধী। সে দীর্ঘদিন ধরে সিএনজি চুরির মাধ্যমে সারা দেশে সক্রিয় চোরচক্র পরিচালনা করে আসছিল। তার গ্রেফতারে একাধিক মামলার অগ্রগতি সহজ হবে এবং সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। র‌্যাব অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে নিরলস কাজ করে যাচ্ছে।”

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ কার্যক্রমের জন্য ফেনী জেলার সোনাগাজী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ