পর্যটন খাতে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে পুলিশ সুপার মোঃ নাইমুল হক, পিপিএম বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছেন।
পর্যটন খাতে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মোঃ নাইমুল হক, পিপিএম-কে ‘বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)।
গতকাল শনিবার বিকেল ৫টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আলী আশরাফ আখন্দ।
অনুষ্ঠানে আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য আরও পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকেও এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, পুলিশ সুপার মোঃ নাইমুল হক পর্যটন নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এর স্বীকৃতিস্বরূপ তিনি এর আগে ‘Nepal-Bangladesh Friendship Award-2023’ এবং ‘Best Entrepreneur Award-2024’ (পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন) অর্জন করেছেন।