রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার!
নিউজ ডেক্স / ৩০৪ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম. হারুন-অর-রশীদ, বীর প্রতীক, চট্টগ্রাম ক্লাবে মৃত্যুবরণ করেছেন। সোমবার দুপুরে ক্লাব ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ক্লাব সূত্রে জানা গেছে, তিনি কয়েকদিন ধরে ক্লাবের অতিথি হিসেবে অবস্থান করছিলেন। সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুর ১২টার দিকে তার কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ক্লাব কর্মচারীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলমান।

এম. হারুন-অর-রশীদ ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তার সাহসিক ভূমিকার জন্য সরকার তাকে “বীর প্রতীক” খেতাবে ভূষিত করে। সামরিক জীবন শেষে তিনি বিভিন্ন জাতীয় পর্যায়ের দায়িত্বে ও বেসামরিক সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ এই খবরে গভীর শোক প্রকাশ করেছেন। সেনাবাহিনী সদর দপ্তর থেকে জানানো হয়েছে, তিনি ছিলেন একজন আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক সেনানায়ক। তার অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।

এদিকে তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ