বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে ২৫টি হারানো ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৬ এপিবিএন
নিজস্ব প্রতিবেদক / ১৬০৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারের টেকনাফে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জনসেবা ও জবাবদিহিতামূলক পুলিশিংয়ের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার (৪ আগস্ট) ১৬ এপিবিএনের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার এর সার্বিক দিকনির্দেশনায় ব্যাটালিয়নের “সাইবার টিম” তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে। এসব ফোন পূর্বে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানোর তথ্য সংরক্ষিত ছিল।

প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা এসব মোবাইল ফোন সঠিক যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন অপারেশনস্ অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ এনাম সিদ্দিকীসহ সাইবার সেলের অন্যান্য সদস্যবৃন্দ।

মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, এতো দ্রুত ও আন্তরিকভাবে পুলিশের কাছ থেকে হারানো ফোন ফিরে পাওয়া আমাদের কাছে অভাবনীয় মনে হয়েছে। ১৬ এপিবিএনের এই উদ্যোগ শুধু প্রযুক্তিনির্ভর দক্ষতা নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধেরও উজ্জ্বল নিদর্শন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ