সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
অবশেষে ইনানী হোটেল ত্যাগ করলেন এনসিপির শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক / ৫৭০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারে দুই দিনের সফর শেষে ইনানী সি-পার্ল বীচ রিসোর্ট (রয়েল টিউলিপ) ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাঁচ শীর্ষ নেতা।

বুধবার (৬ আগষ্ট) দুপুর ১টা ১০ মিনিটে তারা চেক আউট করে একটি সাদা রঙের নোয়াহ গাড়িতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পরে তারা কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছে বলে বিশ্বস্ত সুত্রে জানা যায়।

তারা মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে কক্সবাজার পৌঁছে নেতারা ইনানীর সি-পার্ল রিসোর্টের ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান করেন। সফর ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়ালেও তা ভিত্তিহীন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সফররত নেতারা হলেন- হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডা. তাসমিন জারা, নাসিরউদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ। সফরের উদ্দেশ্য সম্পর্কে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ