সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার কাটাখাল সীমান্তে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করলো বিজিবি
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৫৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়ার কাটাখাল সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এর নেতৃত্বে সঙ্গীয় পালংখালী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে কাটাখাল এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে মিয়ানমারের দিক থেকে সাতজন ব্যক্তি মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪৮ কাটে মোট ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়েও আর কোনো মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “বিজিবি সব সময় সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে। মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে।

উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ