সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ১০৫ পিস বার্মিজ থানাকাসহ যুবক গ্রেফতার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৮২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে ১০৫ পিস বার্মিজ থানাকাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ তুমব্রু বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার-৩৪ হতে প্রায় ১,৫০০ গজ ভেতরে উখিয়া উপজেলার বালুখালী টিভি টাওয়ার এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন, রোহিঙ্গা ক্যাম্প ২এইচ, ব্লক এ/৫-এর বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে মো. রশিদ (২৭)। অভিযানের সময় তার কাছ থেকে ১০৫ পিস বার্মিজ থানাকা এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বলেন, গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত থানাকা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ