কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে একটি এসএলআর (অস্ত্র) ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
রবিবার (১৭ আগস্ট) বিকেল আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১০০ গজ পূর্বে শূন্যরেখা সংলগ্ন একটি খালের ভেতর স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে অস্ত্র ও গুলি দেখতে পান। পরে তিনি বিষয়টি বিজিবিকে জানান।
খবর পেয়ে ঘুমধুম বিওপির টহলদল ঘটনাস্থলে গিয়ে একটি এসএলআর ও ম্যাগাজিনসহ ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,আমাদের টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি এসএলআর ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সর্বদা তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে।