সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
নুরুল ইসলাম বিজয় / ৫২২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জের করেরহাট এলাকায় র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি গাড়িও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) বিকেলে করেরহাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহজনক একটি সিএনজি গাড়ি দ্রুত পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়ি তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা ও একটি ট্রাভেল ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক হওয়া তিনজনের মধ্যে আছেন রামগড়ের মৃত নুরুল আলম মজুমদারের ছেলে মো. ইকবাল হোসেন মজুমদার (৩৭), আনন্দপাড়ার বাবুল সূত্রধরের ছেলে সুশান্ত সূত্রধর (৩১) এবং রামগড় দারোগাপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. আলী আজগর লিটন (৩৬)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে সিএনজি গাড়িতে করে গাঁজা এনে চট্টগ্রাম জেলা ও মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।

চট্টগ্রাম র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি নির্মূলে র‌্যাব সর্বদা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশকে মাদকমুক্ত করতে র‌্যাবের নিয়মিত অভিযান চলমান থাকবে।

পরে আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ