মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামীসহ আটক ৩
নুরুল ইসলাম বিজয় / ৬২৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম মহানগরীতে পৃথক দুটি অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) আলোচিত দুই ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে রাউজান থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার দুই পলাতক আসামি এবং ঢাকা মহানগরীর শাহ আলী থানার ধর্ষণ মামলার প্রধান আসামি রয়েছেন।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) বিকেলে কর্ণফুলী থানার চরলক্ষ্য খুইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে রাউজানের গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহেল (৩২), পিতা আব্বাস আলী, গ্রাম দলইনগর, থানা রাউজান কে গ্রেফতার করা হয়।পরে তার দেওয়া তথ্যে একই মামলার আরেক আসামি মো. লিটন (৪৭), পিতা মৃত মুছা, গ্রাম চিকদাইর, থানা রাউজান—কে কর্ণফুলী থানার নতুন ব্রিজ এলাকা থেকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেলে বন্দর থানার মুন্সীপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহ আলী থানার ধর্ষণ মামলার প্রধান আসামি জামাল হাওলাদার (৩০), পিতা মিলন হাওলাদার, গ্রাম পাতাভেদুরিয়া, ভোলা সদর—কে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, এরা দীর্ঘদিন ধরে পলাতক থেকে চট্টগ্রাম শহরে আত্মগোপন করেছিল। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

চট্টগ্রাম র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আলোচিত নারী ও শিশু নির্যাতন মামলার আসামিদের গ্রেফতারে র‌্যাব নিরলসভাবে কাজ করছে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতার বাইরে থাকার সুযোগ নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ