সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ডবলমুরিং মডেল থানায় সিএমপি কমিশনারের দ্বি-বার্ষিক পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক / ২৯২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার মোঃ হাসিব আজিজ, বিপিএম

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১১টায় তিনি থানার হাজতখানা, অস্ত্রাগার ও সেরেস্তারুম পরিদর্শন করে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কমিশনার বলেন, “জনগণের জানমাল রক্ষা করা পুলিশের প্রধান দায়িত্ব। এজন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে। নাগরিকদের আস্থা অর্জনেই প্রকৃত পুলিশি সেবার সার্থকতা নিহিত।”

তিনি আরও নির্দেশনা দেন, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার, অপরাধ দমন কার্যক্রম জোরদার এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।

এসময় সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হাসান মোস্তফা স্বপনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ডবলমুরিং মডেল থানার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ