বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
পঞ্চগড়ে শীতের আমেজ, নামছে গড় তাপমাত্রা
Reporter Name / ১১৯০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

যথারীতি এবারও সবার আগে পঞ্চগড়ে শীতের বার্তা। বেশ কয়েক দিন ধরেই সবচেয়েউত্তরের এই জেলা শহরে বইছে শীতের ঠাণ্ডা হাওয়া। নেমেছে গড় তাপমাত্রাও।

হিমালয়ের পাদদেশে জেলার অবস্থান হওয়ায় প্রতি বছরই আগাম শীতের দেখাপায় সেখানকার মানুষেরা। দিন রাতের তামপাত্রায় বড় ধরনের পার্থক্য অনুভূত হতে শুরু করে।

সন্ধ্যা নামার সাথে সাথে উত্তরের দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করেপুরো জেলাজুড়ে। আর মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে পুরো এলাকা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়, রোববার সকাল৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ১৬ দশমিক শূণ্য ডিগ্রি সেলসিয়াস।

যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। নভেম্বরের শেষের দিকে তাপমাত্রাআরও কমবে বলেও জানায় আবহাওয়া অফিস।

কয়েক দিন ধরে এ জেলায় গড় তাপমাত্রা ২৬ থেকে ১৬ ডিগ্রিতে ওঠানামা করছে।তবে নভেম্বর মাসের শুরু বা মাঝামাঝিতে নিম্ন ও তীব্র শীত অনূভুত হবে বলে জানিয়েছে আবহাওয়াঅফিস।

হিমালয় কাছে হওয়ার প্রতিবছর এ জেলায় শীতের তীব্রতা বেশি থাকে। এই জেলায়শীত দীর্ঘ সময়জুড়েও অবস্থান করে।

এদিকে এখনই শীত বাড়তে থাকায় দুর্ভোগে পড়েছেন গরীব অসহায় ও খেটে খাওয়ামানুষ। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

এরিমধ্যে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি, ডায়েরিয়া,নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিনিই সদর হাসপাতালে ভর্তি হচ্ছেনরোগীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ