সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
হ্নীলা খরের দ্বীপে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৭৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
হ্নীলা খরের দ্বীপে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা খরের দ্বীপে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি। ভোরে হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নদী পথে বিশেষ টহল চলাকালে সন্দেহজনক কিছু লোককে লক্ষ্য করা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা একটি রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।

পরে পুরো এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে G-3 রাইফেল ২টি, MA-1 (Verient MK2) ১টি, LM-16 ১টি, ম্যাগাজিন ৮টি, মোট গুলি ৫০৭ রাউন্ড (১৯৯ রাউন্ড G-3, ১২০ রাউন্ড MA-1 এবং ১৮৮ রাউন্ড LM-16) অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়।

অভিযান শেষে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন- দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না। উদ্ধারকৃত অস্ত্রসমূহ সন্ত্রাসী কার্যক্রম বা নাশকতার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মতে, বিজিবির কঠোর অবস্থান সীমান্ত নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে এবং জনমনে আস্থা বৃদ্ধি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ