বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির মেডিক্যাল ক্যাম্পেইন, সচেতনতামূলক সভা ও শিক্ষাসামগ্রী বিতরণ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, সচেতনতামূলক সভা এবং শিক্ষাসামগ্রী বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

বুধবার (২৭ আগস্ট) নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি) এর উদ্যোগে লেম্বুছড়ি বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

পরে জোন কমান্ডারের সভাপতিত্বে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ, মাদকের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণ প্রতিরোধ বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। এ উপলক্ষে লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রমও পরিচালিত হয়।

একই সঙ্গে সম্প্রীতি উন্নয়নের অংশ হিসেবে পাহাড়ি ও বাঙ্গালী গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিজিবির অফিসারবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমরা শুধু সীমান্ত সুরক্ষা নয়, সীমান্তবর্তী সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নেও বিজিবি সর্বদা কাজ করছে। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সীমান্ত অঞ্চল গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং এমন মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চলমান রাখার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ