শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা বিজিবি চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ মাইক্রোবাস চালক আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৩৫ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ২৬ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৭৯ লাখ ৮০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটককৃত আসামি হলেন- কক্সবাজার সদরের মল্লিকপাড়ার সাধন চন্দ্র দাসের ছেলে শ্যামল কান্তি দাস (৪১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের কথা অস্বীকার করেন। পরে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় চক্রের মূল হোতা হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে- কক্সবাজার সদরের চৌদ্দঘোনা এলাকার মৃত অজিত শর্মার ছেলে মামুন শর্মা লিটন (৪৫)।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। এ অভিযানও তারই অংশ।

আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ