বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসূচি, চাকরি ফেরত ও নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক / ৫৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত স্থানীয় হোস্ট কমিউনিটি শিক্ষকরা চাকরি ফেরত ও নতুন নিয়োগে অগ্রাধিকার দাবিতে কর্মসূচি পালন করেছেন।

রবিবার (৩১ আগস্ট) সকালে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষকরা একসাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে ইউএনও কামরুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হোসেন বলেন, আপনাদের বক্তব্য আমি গুরুত্বসহকারে শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং বিষয়টি যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করা হবে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, ব্র্যাকসহ কয়েকটি এনজিও রোহিঙ্গা ক্যাম্পে নতুন নিয়োগ কার্যক্রম শুরু করেছে। তারা চান, চাকরিচ্যুত শিক্ষকদের মধ্য থেকেই এসব পদে নিয়োগ দেওয়া হোক। এজন্য ইউএনও’র মাধ্যমে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে বিষয়টি উপস্থাপনের অনুরোধ জানান তারা। সাক্ষাৎ শেষে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ