সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রেজু্আমতলী সীমান্তে বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৮৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
রেজু্আমতলী সীমান্তে বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছে বিজিবি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রেজু্আমতলী সীমান্তের হাঙ্গর ঘোনা এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমার দিক থেকে দুজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাদের আটকানোর চেষ্টা করে। পালানোর প্রাক্কালে একটি কালো ব্যাগ ফেলে দিলে টহলদল ধাওয়া দিয়ে দুজনকে আটক করতে সক্ষম হয়।

আটকরা হলেন- মো. শফি (৭০), পিতা মৃত আব্দুর রহমান এবং মো. জিয়াবুল হক (১৫), পিতা জোবায়ের হোসেন। তাদের দুজনেরই ঠিকানা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক জি-৩৬, বালুখালী। পরে ব্যাগ তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে। এর ফলে স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ