বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে ২০টি হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল এপিবিএন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে ২০টি হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল এপিবিএন

কক্সবাজারের টেকনাফে অস্থায়ী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) এর সাইবার টিমের দক্ষতায় ২০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা এসব ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত) শৈলেন চাকমা, অপস্ অ্যান্ড ইন্টেলিজেন্স ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ এনাম সিদ্দিকীসহ সাইবার সেলের সদস্যরা।

এসময় ফোনগুলো ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালিকরা। তারা ১৬ এপিবিএনের অধিনায়ক এবং বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, জনগণের হারানো ফোন উদ্ধারের মাধ্যমে তাদের হাতে ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও মানবিক কর্তব্য। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমনসহ জনসেবামূলক কর্মকাণ্ডে এপিবিএনের সাইবার টিম নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ