সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা’সহ ৩ রোহিঙ্গা আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৫৪৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা'সহ ৩ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন আসামী আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম সীমান্তের মন্ডলপাড়া এলাকায় বিজিবি টহল জোরদার করে। এসময় মিয়ানমার দিক থেকে ০৩ জন ব্যক্তি সীমান্ত অতিক্রম করতঃ বাংলাদেশের দিকে আগমনের প্রাক্কালে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক ০৩ জন আসামী যথাক্রমে (ক) মোঃ হাসান (২৫), পিতাঃ মৃত হাফেজ আহমেদ, ক্যাম্প ১৯, ব্লক ডি/ ৯, এসসিএন ১১৫০৫২, (খ) এনাম করিম (২৫), পিতাঃ আঃ রহিম, ক্যাম্প ১৯, ব্লক সি/ ৮, এসসিএন ২০৬৮০৮ এবং (গ) মোঃ আয়াস (২১), পিতা মোঃ হাসান, ক্যাম্প ১৯, ব্লক এ/ ৯, এসসিএন ২০৫৯৬৭ কে আটক করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশি করে মোট ৪০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আটককৃত আসামীদেরকে ইয়াবাসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ