কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবা ও ১টি মিনিবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কের উপর উখিয়া থানার আভিযানিক দল একটি পায়রা বাস সার্ভিস এর তাহেরা এন্টারপ্রাইজ গাড়িতে তল্লাশী করে গাড়ির চেচিস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালী এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলাম রুবেল(৩২), ও মৃত শামসুল আলমের ছেলে মোঃ নুরুল হাকিম (২৫)।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের আভিযানিক দল একটি পায়রা বাস তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ৩৪, তারিখ ১৪/০৯/২০২৫ উখিয়া থানায় রুজু করা হয়। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।